২০ সিটের বিমান দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিমান চালানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ২০ সিটের বিমান দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল সংযোগ চালুর পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার স্থায়ী কমিটির ১৫তম এই সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোশররফ হোসেন। বৈঠকে বেশির ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।বৈঠকে বিমানের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, বিমানসম্পর্কিত ২৭টি সুপারিশের মধ্যে ১৫টি বাস্তবায়িত হয়েছে এবং ১২টি বাস্তবায়নাধীন। এ ছাড়া বৈঠকে ৭৭৭-২০০ইআর দ্বিতীয় এয়ারক্র্যাফটটি চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানি যথাসময়ে সরবরাহ না করায় অন্য কোম্পানি থেকে সমমানের এয়ারক্র্যাফট দ্রুত সংগ্রহের সুপারিশ করা হয়।বৈঠকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কার্গো স্ক্যানিংয়ের কাজে কর্মরত কোম্পানির জনবল দ্রুত সরিয়ে নতুন মেশিন ক্রয় করার আগ পর্যন্ত বিকল্প কার্গো স্ক্যানিং মেশিন ভাড়া করে কাজ চালানোর সুপারিশ করা হয়।