২৭ জুনের হরতাল অবৈধ ঘোষণা করতে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল অবৈধ ঘোষণার দাবি জানিয়ে আজ সোমবার হাইকোর্টে রিট করা হয়েছে।কাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।গত ২৬ মে বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল প্রত্যাহার করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করতে বলা হয়েছিল। অন্যথায়, হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু হরতাল প্রত্যাহার না করায় আজ রিট দায়ের করা হয়েছে।খালেদা জিয়াসহ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্র ও আইনসচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বাদী করা হয়েছে।জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের ভাইস চেয়ারম্যান আইনজীবী এম এম ইসলাম ও চট্টগ্রাম বিভাগীয় পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম কামালউদ্দিন মিয়া রিটটি করেন।প্রসঙ্গত, গত ১৯ মে ঢাকার পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২৭ জুনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।