৬৬৮ বিদ্রোহীকে কাল আদালতে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ জন বিদ্রোহী জওয়ানকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত আদালত এ নির্দেশ দেন।আজকের বিচারকাজে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। তাঁর সভাপতিত্বে সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে বেলা পৌনে ১২টা পর্যন্ত। ১৫ মিনিটের বিরতির পর দুপুর ১২টায় আদালতের কার্যক্রম আবার শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে একটায়। পরে আদালত কাল সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। আজ আদালতে কোনো আসামিকে হাজির করা হয়নি। এই ৬৬৮ বিদ্রোহী জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহে সরাসরি অংশগ্রহণ এবং বিদ্রোহ দমনে নীরব থাকার অভিযোগ আনা হয়। তাঁদের মধ্যে ৩৫৫ জনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে। বাকি ৩১৩ জন বিডিআর সদর দপ্তরে আছেন। তাঁদের সবাইকে কাল আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে অভিযোগ পড়ে শোনান বাদী সুবেদার মতিউর রহমান। আর প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান।প্রসঙ্গত, পিলখানায় বিদ্রোহের ঘটনায় প্রথম বিচার শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর।