...কষ্ট দিলাম, মনে কিছু করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী মঞ্জুরুল ইসলাম। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গারাগ্রাম থেকে চিকিৎসার জন্য তাঁকে স্বজনেরা নিয়ে যান রংপুরে। ২৫ এপ্রিলের ঘটনা। কিশোরীগঞ্জ থেকে ভ্যানে করে রংপুর মেডিকেল মোড় পার হতেই তাঁরা দালালদের খপ্পরে পড়েন। কয়েকজন দালাল তাঁদের পিছু নেয়।রোগী মঞ্জুরুল শ্বাসকষ্টে ভুগছিল। তার সঙ্গে থাকা বাবা আজাহার আলী বলেন, ‘মেডিকেল মোড়ে আসতে না আসতেই শুরু হয় দালালদের টানাহেঁচড়া। আমাদের নির্দিষ্ট ডাক্তার থাকলেও তাঁর কাছে দালালেরা ভিড়তেই দেয়নি। প্রথমে নিয়ে যাওয়া হয় একজনের কাছে। সেখানে চিকিৎসা না হওয়ায় আরেক জায়গায়। এভাবে পুরো এক দুপুর ঘুরে বেড়াতে হয়েছে নানা চিকিৎসকের চেম্বারে। শেষমেশ কোনো চিকিৎসকই দেখাতে না পেরে দালালেরা বলল, ভাই, আপনাদের অনেক কষ্ট দিলাম। মনে কিছু করবেন না, তবে দেখলেনই তো চেষ্টার ত্রুটি করিনি।’রোগীর বাবা আরও জানান, এমনি করে বিকেল হলে অবশেষে নিজেদের উদ্যোগেই চিকিৎসক দেখানো হয় রোগীকে। শেষ পর্যন্ত দালালেরা কোনো চিকিৎসক দেখানোর ব্যবস্থা করতে না পারলেও টাকা কিন্তু তাদের ঠিকই দিতে হয়েছিল বলে জানান আজাহার আলী।