...তাহলে জাতীয় নির্বাচন হবে না: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার নারায়ণগঞ্জের নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু তা করতে চাইলে জাতীয় নির্বাচন হবে না। কারণ এটা ছিল একদলীয় নির্বাচন।আজ সোমবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত ‘নারায়ণগঞ্জ নির্বাচন—প্রশ্নবিদ্ধ ইসি’ শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।গয়েশ্বর নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনে যেভাবে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে, সারা দেশে ৩০০ নির্বাচনী আসনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ক্ষমতা তাদের আছে? এতগুলো আসনের আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক জনবল অর্থাত্ র্যাব-পুলিশ আছে?’গয়েশ্বর বলেন, ‘তৈমুর আলম খন্দকার নির্বাচনে ছিলেন না বলে একদলীয় নির্বাচন সকলের দৃষ্টি কেড়েছে। তিনি সরে যাওয়ার পর প্রশাসনের সবকিছু নতুন করে ঠিক করতে হয়েছে। আগে তাদের সিদ্ধান্ত ছিল শামীম ওসমানকে পাশ করাতে হবে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে একদলীয় এই নির্বাচনে প্রমাণিত হয়েছে, জনগণ দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের চায় না। দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা করলে জনগণ তা মেনে নেয় না।’গয়েশ্বর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আন্দোলনে জামায়াতকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রত্যাবর্তনে জামায়াতের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই জামায়াতকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। জামায়াতের রাজনীতি বন্ধ করার মতো সত্সাহস শেখ হাসিনার নেই।’ তিনি আরও বলেন, ‘আজ যদি জামায়াত ঘোষণা দেয় চারদলীয় জোটে নেই। তাহলে আর যুদ্ধাপরাধীদের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থাকবে না।বর্তমান বিচার বিভাগ পুরোপুরি সরকার-নিয়ন্ত্রিত আখ্যা দিয়ে গয়েশ্বর বলেন, হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে অনেক রুল দিয়েছেন। নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন না করে তারা সংবিধান লঙ্ঘন করেছে। কিন্তু কই কোনো বেঞ্চ থেকে তো কোনো রুল দেওয়া হলো না। এতে প্রমাণিত হয়, সরকার দ্বারা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিয়ন্ত্রিত। এই নির্বাচনে আরেকটি বিষয় প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন কী চাইল, না চাইল, তাতে সরকারের কিছু যায় আসে না। বরং সরকার কী চাইল, না চাইল নির্বাচন কমিশনকে তার ওপর নির্ভর করতে হয়।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।