cÂM‡o Gইচএসসির ফলাফল সন্তোষজনক নয়
পঞ্চগড় জেলায় এইচএসসির ফলাফল সন্তোষজনক নয়। জেলার ২৯টি কলেজ থেকে পাঁচ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন তিন হাজার ২৭৬ জন। পাসের হার ৫৮ দশমিক ৯৮। পঞ্চগড় জেলা শহরে দুটি সরকারি কলেজ এবং তিনটি বেসরকারি কলেজ ভালো করেছে। অন্যান্য কলেজের পাসের হার এর নিচে। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ দিনাজপুর বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে ১৩তম স্থান করেছে। এ কলেজ থেকে ৪১১ জনের মধ্যে পাস করেছেন ৩৩৯ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। পাসের হার ৮২ দশমিক ৪৮। পঞ্চগড় এম আর সরকারি কলেজ থেকে ৪৪৫ জনের মধ্যে পাস করেছেন ২৬৮ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। পাসের হার ৬২ দশমিক ৪।পরীক্ষার্থীর সংখ্যা ও ফলাফল এবং জিপিএ-৫ হিসেবে জেলার পাঁচটি সেরা কলেজ হচ্ছে প্রথম পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, দ্বিতীয় দেবীগঞ্জ ডিগ্রি কলেজ, তৃতীয় পঞ্চগড় এম আর সরকারি কলেজ, চতুর্থ জগদল মহাবিদ্যালয় ও পঞ্চম বোদা পাথরাজ ডিগ্রি কলেজ। জেলার কলেজগুলোর ফলাফল সন্তোষজনক না হওয়ায় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সেলিম উদ্দিন বলেন, ‘এসএসসিতে যারা ভালো ফল করে, তারা বেশির ভাগই বাইরে চলে যায়। অপেক্ষাকৃত কম মেধাবীরা জেলা কলেজগুলোয় ভর্তি হয়। তাদের মধ্যে অনেকেই পরিবারের অর্থনৈতিক সংকটে নিয়মিত কলেজে আসে না। আবার বিভিন্ন চাপে টেস্ট পরীক্ষায় ফেল করা ছাত্রদের পরীক্ষার সুযোগ দিতে হয়। ফলে কলেজগুলোু কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না।’