অং সান সু চির মুক্তিতে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের বিজয় যে অবশ্যম্ভাবী, অং সান সু চির মুক্তির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। শত অত্যাচার, নির্যাতন, জেল-জুলুম সু চিকে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা থেকে বিরত রাখতে পারেনি। তাঁর এই গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উত্স হয়ে থাকবে।প্রধানমন্ত্রী তাঁর নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অং সান সু চির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। বাসস।