অং সান সু চির মুক্তির আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবন্দিত্বের বিরুদ্ধে মিয়ানমারের গণতন্ত্রকামী নেতা অং সান সু চির করা আপিল খারিজ করে দিয়েছেন দেশটির উচ্চআদালত। আজ বৃহস্পতিবার সু চির আইনজীবী নয়ন উইন জানান, আপিল খারিজ করে দিয়ে আদালত আগের আদেশই বহাল রেখেছেন। অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাত্কারে নয়ন উইন বলেন, ‘আদালতের এ সিদ্ধান্ত ভুল। এ রায় দেশের বর্তমান বিচার-ব্যবস্থার একটি প্রতিচ্ছবি।’ গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে এ প্রতীকী আপিলই ছিল অং সান সু চির জন্য শেষ সুযোগ। আদালতের আগের আদেশ অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর তাঁর আটকাদেশের সময়সীমা শেষ হবে। সেই হিসেবে আগামী শনিবার রাজনীতি না করার শর্তে তিনি মুক্তি পেতে পারেন। তবে সু চি শর্তসাপেক্ষে মুক্তি নেবেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নয়ন উইন । প্রসঙ্গত, অং সান সু চি গত ২১ বছরের মধ্যে প্রায় ১৫ বছর গৃহবন্দী জীবনযাপন করছেন। গত বছর তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক সাঁতার কেটে গোপনে তাঁর বাসভবনে যাওয়ায় মিয়ানমারের সামরিক জান্তা তাঁর আটকাদেশের সময়সীমা বাড়িয়ে দেয়। —বিবিসি