অংশীদারির ভিত্তিতে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা পারস্পরিক স্বার্থে জার্মানির সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে চাই। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল বাংলাদেশেই সবচেয়ে উদার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতি রয়েছে।’ আজ সোমবার বার্লিনে হোটেল এডলনে জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।‘উদীয়মান বাজার বাংলাদেশ’ শীর্ষক ওই সেমিনারে ম্যাকুওয়ানজি জিআইজেড, কমার্স ব্যাংক, ডিএইচএল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়, সোলার ওয়ার্ল্ড এজি, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় পার্লামেন্ট সদস্যসহ জার্মানির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোগলার মিচেল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির আচিম বার্গ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ওপর একটি কেস স্টাডি প্রতিবেদন উপস্থাপন করেন। পিকার্ড জার্মানির প্রধান নির্বাহী টমাস পিকার্ড বাংলাদেশের চামড়াশিল্পে বিনিয়োগ বিষয়ে বক্তব্য দেন।