অক্টোবরে খুলনার স্কুল ক্রিকেট প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ও খুলনা ক্রীড়া সংস্থার আয়োজনে খুলনা জেলাভিত্তিক ‘স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’ আগামী অক্টোবর মাসে শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক খুলনা জেলার স্কুলগুলোকে ২০ সেপ্টেম্বরের মধ্যে খুলনা জেলা ক্রীড়া সংস্থায় অংশগ্রহণ সম্মতিপত্র (বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত) জমা দিতে হবে।