অক্ষর শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঐযে আমার সূর্যি মামা ডাকছে খুকু আয়/বকুল চাঁপা ডাকছে শাখে আয়রে খুকু আয়’ এ স্লোগানকে সামনে রেখে ২৪ জানুয়ারি উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আলোচনা সভায় চামেলী মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য দেন জাবেদ আলী, একরাম-উদ-দ্দৌলা, ফখরে আলম, কিরণ সাহা, সুকুমার দাস প্রমুখ।