অক্ষয় খিলাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খিলাড়ি’ শব্দটা অক্ষয় কুমারের সঙ্গে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। ১৯৯২ সালে খিলাড়ি নামের ছবিটি দিয়ে এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে অভিনয়ের শুরু। এরপর আরও সাতটি কিস্তিতে খিলাড়ি হিসেবে পর্দায় এসেছিলেন এই বলিউড তারকা। শেষবার এসেছিলেন ২০০০ সালে, খিলাড়ি ৪২০ ছবিতে। এক যুগ বাদে ফের খিলাড়ি হিসেবে দর্শকদের সামনে আসছেন অক্ষয়। আশীষ আর মোহন পরিচালিত এই ছবির নাম খিলাড়ি ৭৮৬। পুরোনো পরিচয়ে ফিরে আসছেন, তাই অক্ষয়ের কথায় উচ্ছ্বাস, ‘খিলাড়ি আমার পদবিই হয়ে গেছে। খিলাড়িতে অভিনয় করার ব্যাপারে সব সময় উচ্ছ্বসিত আমি।’ পিটিআই।