অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে সাড়া নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে সরকার যে দরপত্র আহ্বান করেছিল, এতে খুব কম সাড়া পাওয়া গেছে। অগভীর সমুদ্রের নয়টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে মাত্র তিনটি ব্লকের জন্য দুইটি বিদেশি কোম্পানি দরপত্র দাখিল করেছে। সাত নম্বর ব্লকের জন্য দারপত্র দাখিল করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপস। চার ও নয় নম্বর ব্লকে অনুসন্ধানের জন্য দরপত্র দাখিল করেছে ভারতীয় কোম্পানি ওএসজিসি। পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মুহাম্মাদ ইমাদুদ্দীন এ কথা জানিয়েছেন। দরপত্র দাখিলের আজ ছিল শেষ দিন। গত বছরের ১৭ ডিসেম্বর এ দরপত্র আহ্বান করা হয়েছিল।