প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নি নিরাপত্তা ছাড়পত্র না থাকার কারণে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার তিনটি তৈরি পোশাককারখানাকে জরিমানা করেছেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত অগ্নি নিরাপত্তা লাইসেন্স না থাকা, কারখানায় অগ্নি নির্বাপকব্যবস্থা না থাকা ও সর্বোপরি অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ না মেনে কারখানা স্থাপনের জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে রিন্টু-মনি গার্মেন্টস, রিয়েলিটি ফ্যাশনস ও মনি-নিশি ফ্যাশন টেক্সটাইলকে যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।ওই তিনটি তৈরি পোশাককারখানার প্রথম দুটি পুরান ঢাকার হরনাথ ঘোষ লেন এবং অন্যটি শ্যামপুরের কদমতলী এলাকায় অবস্থিত।