অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত
ভারত প্রথমবারের মতো পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে স্থানীয়ভাবে নির্মিত অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি চীন ও ইউরোপের দেশগুলোসহ পাঁচ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।গতকাল বুধবারই ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণের কথা ছিল। কিন্তু, ওডিশা এলাকায় তীব্র আলো থাকায় প্রতিরক্ষা কর্মকর্তারা আজ সকাল পর্যন্ত উেক্ষপণে বিলম্ব করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেরই কেবল এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে, এই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের উেক্ষপণ সফল হলে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য এটি হবে একটি বিরাট অর্জন। এর মাধ্যমে দেশটির প্রতি চীনের হুমকি-ধামকিও অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।