অগ্নিকাণ্ডে নিহত ৫৮ জনের লাশ থাকবে ঢাকা মেডিকেল কলেজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এসব লাশ বেসরকারি সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের দুটি কাভার্ড ভ্যানে করে মর্গে আনা হয়। অগ্নিকাণ্ডে নিহত এসব লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।সংশ্লি¬ষ্ট চিকিত্সকেরা জানিয়েছেন, মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিত্সকদের মাধ্যমে লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এর আগে যে ৫৮টি লাশ চিহ্নিত করা যায়নি, সেগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম নিয়ে গেছে। খবর বাসসের।