ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ৩ লাখ টাকা জরিমানা, ৫ গুদাম সিলগালা
অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার পুরান ঢাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তিন লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পাঁচটি গুদামঘর সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরান ঢাকার চকবাজার থানার জয়নাগ সড়কে অবস্থিত ইউরো এশিয়া ট্রেডিংয়ের একটি ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অগ্নিনির্বাপণ আইন ২০০৩-এর ১৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইমামুদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আদালত আরও জানান, সাত তলা ওই ভবনটির নিচ তলা ও দ্বিতীয় তলা রাসায়নিক দাহ্য পদার্থ রাখার গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। আদালত ওই দুটিসহ প্রতিষ্ঠানটির মোট পাঁচটি গুদামঘর সিলগালা করে দিয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।এ সময় র্যাব ২-এর সদস্য, চকবাজার থানা পুলিশ, দাঙ্গা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।