অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের এবং আরেকটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।আদালত সূত্রে জানা যায়, আদালত প্রথমে পুরোনো ঢাকার আলী নকীব সড়কের ৬/১ নম্বর ভবনে ইকবাল হোসেনের মালিকানাধীন ‘কেমি ইলেকিট্রক’ নামে বৈদ্যুতিক বাল্ব তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার অভ্যন্তরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অগ্নিনির্বাপণ আইনে প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুই ব্যবস্থাপককে চার লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান এবং কারখানাটি সিলগালা করে দেন আদালত।এলাকাবাসী জানিয়েছেন, ১৫-১৬ বছর ধরে আবাসিক এলাকার ওই ভবনটি বাল্ব তৈরির রাসায়নিক পদার্থের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবনটিতে এ পর্যন্ত পাঁচবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বিষয়টি অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা দেওয়ার ঘটনা ঘটে। আজ ভ্রাম্যমাণ আদালত ভবনটিতে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই আদেশ দেন।এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পুরোনো ঢাকার আবুল হাসনাত সড়কের ৬৮ নম্বর বাড়ির নিচতলায় অবস্থিত সাব্বির কেমিকেলে ১৫০টি ড্রাম গ্লেসিয়াল অ্যাসিটিক এসিড ও শতাধিক ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড পান। কারখানার মালিক সাব্বির আহমেদ পলাতক থাকায় কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেন আদালত।দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।এ সময় র্যাব-২-এর সদস্য, দাঙ্গা পুলিশ ও দমকল বাহিনীর সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।