অগ্রগতি ছাড়াই শেষ হলো দুই কোরিয়ার সামরিক আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ধরনের অগ্রগতি ছাড়াই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক আলোচনা শেষ হয়েছে বলে সিউল জানিয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা নিরসনে গতকাল দেশ দুটির মধ্যবর্তী সমরসজ্জামুক্ত অঞ্চল পানমুনজমে এ আলোচনা শুরু হয়। আলোচনায় উভয় দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা অংশ নেন।প্রসঙ্গত, গত মার্চ মাসে পীত সাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবির ঘটনায় সিউল উত্তর কোরিয়াকে দায়ী করে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক নিহত হন। এ নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে। তবে পিয়ংইয়ং সব সময়ই এ ঘটনায় তাদের দায় অস্বীকার করে আসছে।২০০৮ সালের অক্টোবরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সর্বশেষ সেনাপর্যায়ে আলোচনা হয়েছিল।