অঙ্গীকার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দুই দিনব্যাপী এক মতবিনিময় সভা হয়। সভায় প্রার্থীরা এ অঙ্গীকার করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ইউপি নির্বাচন অবাধ করার স্বার্থে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের বিশেষভাবে বলার পরিপ্রেক্ষিতে প্রার্থীরা এ অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন জগন্নাথপুর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি