অঙ্গীকারে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমার মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আমি তাকে বিয়ে দেব না কিংবা বিয়েসংক্রান্ত কোনো কথাবার্তা বলব না।’ ফরিদপুরের ভাঙ্গা থানায় এভাবেই অঙ্গীকার করেন উপজেলার এক ব্যবসায়ী। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। থানার ওসি দাদন ফকির বলেন, ওই ব্যবসায়ী তাঁর ১৩ বছর বয়সী মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। খবর পেয়ে পুলিশ বিয়ে বন্ধের উদ্যোগ নেয়। ফরিদপুর অফিস