অচিরেই আন্দোলন, প্রস্তুতি নিন: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। এর প্রতিবাদে এবং ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বিএনপি অচিরেই দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি ঢাকা মহানগরের বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দেন।আজ বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।ঢাকার মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা এতে যোগ দেননি।অনুষ্ঠানে সব বক্তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।