অজগর সাপ ও পরিযায়ী পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি অজগর সাপ, বিরল প্রজাতির পরিযায়ী পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ এসব প্রাণী অবমুক্ত করেছেন।অবমুক্ত করা বন্যপ্রাণীগুলো হলো, দুটি অজগর সাপ, একটি বানর, ছয়টি শরালী হাঁস, একটি রাজশরালী হাঁস, ছয়টি বক, তিনটি নিশি বক ও একটি কালেম। এ ছাড়া আটক এক হাজার ফুট অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়। পরে জাতীয় উদ্যানে একটি বৃক্ষরোপণ করেন চিফ হুইপ এম এ শহীদ। বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব। বন্যপ্রাণী অবমুক্তকরণ অনুষ্ঠানে চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ‘জলবায়ুর কারণে আমাদের জীবন হুমকির সম্মুখীন। বিশ্বের উষ্ণায়নের জন্য আমরা সবাই আতঙ্কিত।’