অজনপ্রিয় ওবামাকে নিয়ে চিন্তিত ডেমোক্র্যাটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগের কথা। মার্কিন সিনেটর ক্লেইরি ম্যাকক্যাসকিল বারাক ওবামার নির্বাচনী প্রচারণার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি তাঁর মিসৌরি অঙ্গরাজ্যে সফর করলেও ওবামার সঙ্গে যোগ দেওয়ার মতো তাঁর সময় ছিল না।এটা শুধু ম্যাকক্যাসকিলের ক্ষেত্রে নয়, মার্কিন কংগ্রেসের অনেক ডেমোক্র্যাট সদস্যই এখন আর ওবামাকে সময় দিচ্ছেন না। কেউ কেউ রীতিমতো ওমাবাকে এড়িয়ে চলছেন।এ প্রসঙ্গে ডেমোক্র্যাট এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেন, ‘আপনি লক্ষ করবেন, অনেক ডেমোক্র্যাটই এখন বলেন দুঃখিত, আমার নির্ধারিত তর্ক আছে।’এই মুহূর্তে ওবামার সমর্থন ৪২ শতাংশে এসে দাঁড়িয়েছে। অনেক ডেমোক্র্যাট সদস্য মনে করেন, ওবামা তাঁর ‘আশা ও পরিবর্তন’ প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছেন। এ কারণে বর্তমানে অনেক ডেমোক্র্যাট সদস্যই ওবামার ওপর বেশ ক্ষুব্ধ।কোনো কোনো বিশ্লেষকের মতে, আগামী নির্বাচনে কতজন ডেমোক্র্যাট সদস্য ওবামার ওপর থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করে নেবেন, তা এখনো বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা ডজনখানেকের কম নয়।তবে এখনো অনেকেই ওবামার পাশে আছেন। তাঁরা মনে করছেন, সিনেট ও প্রতিনিধি পরিষদে তাঁদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার জন্য ওবামাকে দ্বিতীয় মেয়াদে জয়ী করার জন্য তাঁদের কাজ করা উচিত। এই ঘরানার একজন ডেমোক্র্যাট সদস্য জিম ম্যাকগর্ভান বলেন, ‘যদি প্রেসিডেন্ট ভালো করেন, আমরাও ভালো করব।’ বিশ্লেষকদের মতে, ওবামার জনপ্রিয়তা যদি ৫০ শতাংশে উন্নীত হয় এবং অর্থনীতির অগ্রগতি ঘটে, তবে অনেক ডেমোক্র্যাট আগামী নির্বাচনে ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবেন। রয়টার্স।