প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় তিনি ছিলেন রহস্য স্পিনার। কোনো কূলকিনারা পাওয়া যাচ্ছিল না তাঁর স্পিন-রহস্যের। আধুনিক প্রযুক্তির যুগে রহস্য উদ্ঘাটিত হলো একসময়। হঠাৎ করেই রহস্য স্পিনার হয়ে গেলেন বড্ড সাদামাটা। সঙ্গে যোগ হলো চোট। ক্যারিয়ারে ছন্দপতন। তবে টি-টোয়েন্টিতে এখনো মাঝেমধ্যেই যেন হয়ে ওঠেন শুরুর দিনগুলোর মতো দুর্বোধ্য। সর্বোচ্চ চারটি ওভারই করা যায়, টি-টোয়েন্টিতে ৬ উইকেট মানেই অতিপ্রাকৃত একটা ব্যাপার। এই কাজ দুবার করে ফেললেন মেন্ডিস। গত বছরের অক্টোবরে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ১৬ রানে। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেকে ছাড়িয়ে ৬ উইকেট মাত্র ৮ রানে! রেকর্ড গড়া মেন্ডিসই আমাদের এ সপ্তাহের তারকা।