অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে উত্তর হন্ডুরাসে নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তিদের গুলিতে উত্তর হন্ডুরাসের সান পেডরো সুলা শহরের একটি ফুটবল খেলার মাঠে কমপক্ষে ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় ওই ব্যক্তিরা মাঠে ফুটবল খেলছিলেন।হন্ডুরাসের নিরাপত্তা উপমন্ত্রী আর্মান্ডো ক্যালিডোনিও বলেছেন, প্রায় পাঁচজনের মতো সশস্ত্র ব্যক্তি গাড়িতে করে এসে ফুটবল খেলায় ব্যস্ত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।আর্মান্ডো ক্যালিডোনিও জানান, বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই ১০ জন এবং হাসপাতালে নেওয়ার পথে বাকি চারজন নিহত হন। এ ছাড়াও এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।সান পেডরো সুলা উত্তর হন্ডুরাসের একটি দরিদ্র গ্রাম। তবে এলাকাটি ভয়ঙ্কর সন্ত্রাসীদের তীর্থভূমি বলেই সবার কাছে পরিচিত। হন্ডুরাসের নিরাপত্তা উপমন্ত্রী আর্মান্ডো ক্যালিডোনিও আরও বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটতে পারে।হন্ডুরাসে এ ধরনের হতাহতের ঘটনা প্রায়ই ঘটে থাকে।—আল জাজিরা।