অজ্ঞান করে ১০ লাখ টাকার মাল চুরি করল গৃহকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় গৃহকর্ত্রী ও দুই ছেলেমেয়েকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মাল নিয়ে পালিয়েছে এক গৃহকর্মী। আজ সকাল ১০টার দিকে ৬/২ সেগুনবাগিচার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহকর্তা সৈয়দ জামালউদ্দিন বলেন, গতকাল নাজমা নামের ওই গৃহকর্মীকে কাজে রাখা হয়। আজ সকালে জামালউদ্দিন কর্মস্থলে যাওয়ার পর গৃহকর্ত্রী ও দুই ছেলেমেয়েকে নাশতার সঙ্গে গৃহকর্মী নাজমা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। নাশতা খাওয়ার পর গৃহকর্ত্রী লিপি আক্তার (৪৫), মেয়ে নাবিলা (২২) ও ছেলে নিলয় (১৫) অজ্ঞান হয়ে পড়েন। এ সময় নাজমা স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাসা থেকে চলে যায়। অসুস্থ গৃহকর্ত্রী ও সন্তানদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।