অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আজ শুক্রবার সকালে মারা গেছেন।নূর ইসলামের পকেটে পাওয়া তাঁর জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুরের বাসিন্দা।কোতোয়ালি থানার ডিউটি অফিসার মাসুম আলী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বাবুবাজার চালের আড়তের কাছে একটি ভ্যানের ওপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন নূর ইসলাম। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুর রব কবিরাজ জানান, নিহতের কাছ থেকে তাঁর পরিচয়পত্র ও ঈদের কেনাকাটা করা নতুন কিছু জামাকাপড় পাওয়া যায়। চিকিৎসক জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা নূর ইসলামকে নেশাজাতীয় কিছু দ্রব্য খাইয়েছে; যার বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।