অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার কুড়িল বিশ্ব রোডে গতকাল বুধবার গভীর রাতে মো. সোহাগ (৩০) নামের এক পরিবহন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুইয়েছেন। অচেতন অবস্থায় বন্ধু শাহ আলম তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শাহ আলম জানান, গতকাল রাতে সোহাগ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ব্যবসায়িক কাজে ঢাকায় আসেন। রাতে কুড়িলের কুরাতলা এলাকায় তাঁর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু রাত তিনটার দিকে স্থানীয় এক ব্যক্তি সোহাগের পকেটে থাকা শাহ আলমের মোবাইল নম্বরে ফোন করে জানায়, সোহাগ রাস্তায় অচেতন হয়ে পড়ে আছেন। পরে তিনি গিয়ে বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সোহাগ জানান, কুড়িল বিশ্ব রোডে নামার পর কয়েক ব্যক্তি তাঁর বন্ধু পরিচয় দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা তাঁর নাকে রুমাল চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাঁর সঙ্গে থাকা দুই লাখ টাকাও ওই অজ্ঞান পার্টির লোকজন নিয়ে যায় বলে তিনি জানান।