অজ্ঞান পার্টির খপ্পরে বিজিবির সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান এলাকার গোলাপশাহ মাজারে আজ মঙ্গলবার বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্য (বিজিবি) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তাঁর নাম জহিরুল ইসলাম (৩৫)। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রাত আটটার দিকে গোলাপ শাহ মাজারের পাশ থেকে টহল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বিজিবির সদস্য জহিরুলকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান।এএসআই মিজানুর রহমান জানান, পকেটে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে জহিরুল পিলখানায় বিজিবি সদর দপ্তরের গাড়িচালক।