অজয়ের ছবিতে অভিষেকের সঙ্গে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের টিনসেলের অন্যতম জনপ্রিয় মুখ অমিতাভ বচ্চন ও তাঁর সুযোগ্য পুত্র অভিষেক আবারও এক ছবিতে অভিনয় করছেন। সবকিছু ঠিক থাকলে অজয় দেবগনের নির্মাণাধীন ছবিটির একটি গানে অংশ নেবেন অমিতাভ।৬৯ বছরের ‘জীবন্ত কিংবদন্তি’ অমিতাভ বচ্চন শল্যচিকিত্সা শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাঁর তলপেটে পরপর দুটি বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে।অজয়ের ছবির পরিচালক রোহিত শেঠির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, রোহিতের আর মাত্র পাঁচ দিনের শুটিং বাকি। বাকি থাকা কাজের মধ্যে রয়েছে একটি গানের শুটিং। যেখানে অজয় দেবগন, অভিষেক বচ্চন ও অমিতাভের অংশ নেওয়ার কথা। গানটিতে আরও অংশ নেবেন বলিউডের ছোটপর্দা থেকে হালের সেনসেশন বনে যাওয়া প্রাচী দেশাই ও অসিন।যদিও রোহিত শেঠির কাছের একজন জানিয়েছেন, ‘এ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। সবকিছু এখনো চূড়ান্ত হয়নি।’ তবু অভিষেকের সঙ্গে গানের দৃশ্যে অমিতাভের অভিনয় সম্পর্কে একরকম নিশ্চিত না হয়েও অনেকেই বলছেন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটির সঙ্গেই অমিতাভ তাঁর এই কাজগুলোকে জড়িয়ে নিয়েছেন। সাম্প্রতিক আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের একটি নাচে অংশ নেওয়ার বিষয়টিও এর একটি অকাট্য প্রমাণ। এসব মিলিয়ে অজয়ের ছবিতে পুত্র অভিষেকের সঙ্গে অমিতাভ যে অংশ নেবেন, তা মোটামুটি ঠিকই হয়ে আছে।উল্লেখ্য, হূষীকেশ মুখার্জির সত্তরের সাড়া জাগানো ‘গোলমাল’ ছবির এই রিমেকে অভিষেক বচ্চন স্বনামেই অভিনয় করছেন।