অটবি-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের প্রথম পর্বে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটবি-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতার প্রথম পর্বের ড্র হয়েছে গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে। এই কুইজে শুধু প্রথম পর্বে দুই লাখ ৬০ হাজারের বেশি কুপন জমা পড়ে। এর মধ্যে সঠিক উত্তর দিয়েছেন দুই হাজার ৫৮৪ জন। সঠিক উত্তরদাতাদের মধ্যে সাতজনকে বিজয়ী নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার আতহার আলী খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটবির চিফ কমিউনিকেশন অফিসার শর্মিষ্ঠা রহমান, উপ-মহাব্যবস্থাপক (মিডিয়া ম্যানেজমেন্ট) মো. আতিকুর রহমান, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মুহাইমেন ও অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম। অটবি-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের তৃতীয় পর্বের কুপন জমা নেওয়া হচ্ছে এখন। বিশ্বকাপ শেষে চার পর্বের বিজয়ীদের একসঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।প্রথম পর্বের বিজয়ীপ্রথম পুরস্কার: এক লাখ টাকার অটবি সামগ্রীবিথী, পূর্ব নাখালপাড়া, ঢাকা। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার পাতার চর গ্রামে।দ্বিতীয় পুরস্কার: ৫০ হাজার টাকার অটবি সামগ্রীইকবাল হোসেন তাুলকদার, মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।তৃতীয় পুরস্কার: ২৫ হাজার টাকার অটবি সামগ্রীজিসান রহমান, ইন্দোবাংলা ফ্ল্যাট, বিএম কলেজ রোড, বরিশাল।চতুর্থ পুরস্কার: ১০ হাজার টাকার অটবি সামগ্রী (চারজন)জেবুন আরা পারভীন, বাড়ি-৯৯, রোড-৭, বসুন্ধরা, ঢাকা।মো. ফিরোজ কবির, ফুলবাড়ী, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।জাবেদ হোসেন চৌধুরী, রোড-৮, বাসা-১০, ফারইস্ট হাউজিং, বরবাগ, মিরপুর, ঢাকা।বিপ্লব মিয়া, গ্রাম-কুমিরা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।পুরস্কার হস্তান্তরক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের পুরস্কার হস্তান্তরক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজে ৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত সব বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে ২৮ মার্চ সোমবার। বিজয়ীদের বিকেল তিনটা ৩০ মিনিটের মধ্যে প্রথম আলো কার্যালয়ে (সিএ ভবন, পঞ্চম তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।