অটোরিকশাচালক ভারতের উপ-রাষ্ট্রপতি প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দেশটির রাজনীতিতে চলছে জোর আলোচনা। জোটগত রাজনীতিতে চলছে টানা পোড়েন। ইউপিএ ও এনডিএ নিজ নিজ জোটের পক্ষে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে। রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকে সমর্থন দেওয়া নিয়ে জল ঘোলা করলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় আজ সমর্থন দিয়েছেন। কিন্তু এতসবের মাঝে নির্বাচনে নতুন চমক যোগ হয়েছে একজন নারী অটোরিকশা চালকের উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে।দিল্লির বাসিন্দা সুনীতা চৌধুরী উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ৩৫ বছর বয়সের এই নারী পেশায় অটোরিকশা চালক। তবে তার মনোনয়ন জমা দিতে যাওয়ার ব্যাপারটি ছিল ভিন্ন ধরনের। শাড়ি পরে হাতে তলোয়ার নিয়ে তিনি ঘোড়ায় চড়ে পার্লামেন্ট ভবনে যান মনোনয়নপত্র জমা দিতে। ঘোড়ায় চড়ে তিনি সাংবাদিকদের বলছিলেন, ‘এখন পর্যন্ত দেশে উপ-রাষ্ট্রপতি পদে কোনো নারী নির্বাচিত হয়নি। আমি রানী লক্ষ্মী বাঈকে পেছনে ফেলতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই।’নারীদের জন্য উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন থেকে যশোবন্ত সিং এবং হামিদ আনসারীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সুনীতা। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে, নারীর প্রতি সহিংসতা ও যৌতুকসহ নানা বিষয়ের ওপর জোর দেব।’ সুনীতার জন্ম উত্তর প্রদেশের মেরুত গ্রামে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই জীবিকার তাগিদে চলে আসেন দিল্লিতে। বেছে নেন অটোরিকশা চালনা। অবশ্য এজন্যে অনেক কষ্ট শিকার করতে হয়েছে। প্রথমে ভাড়ায় এক প্রতিবেশীর অটোরিকশা জোগাড় করেন। পরে নিজেই একটা কিনে নেন। এজন্যে তাঁকে সহ্য করতে হয়েছে ভোগান্তিও। সরকারি কর্মকর্তা কোনক্রমেই তাঁকে লাইসেন্স দিতে চাননি। রাতের বেলায় গাড়ি চালাতে সুনীতার কোন ভয় নেই। তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘আমি জিনস পরি, ছেলেদের মত চুল থাকায় অনেকে আমাকে ছেলেই ভাবে।’তবে এটা অবশ্য কিন্তু তার প্রথম নির্বাচন নয়। এর আগে নির্বাচন করেছেন এবং হেরেও গেছেন। গত লোকসভার নির্বাচনেও দিল্লির একটি আসনে একটি দল তাঁকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু সময় মত মনোনয়নপত্র জমা দিতে পারায় নির্বাচন করতে পারেননি। এনডিটিভি।