অডিও সিডিতে সোলসের ‘জ্যাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোলসের জ্যাম অ্যালবামটি গ্রামীণফোনের মিউজিক রেডিওতে শ্রোতারা প্রথম শুনতে পান গত ১৭ আগস্ট। কথা ছিল, মুঠোফোনে প্রকাশের দুই মাস পর অ্যালবামটি শ্রোতারা অডিও সিডি আকারে পাবে। কিন্তু শ্রোতাদের অপেক্ষা করতে হলো আরও কিছুদিন। ১০ ডিসেম্বর অডিও সিডি আকারে বাজারে আসছে সোলসের নতুন অ্যালবাম জ্যাম। আর এভাবে অ্যালবামটি প্রকাশ করছে ডেডলাইন মিউজিক। গ্রামীণফোন সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে। সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এবার অ্যালবামটি সিডি আকারে বাজারে আসছে। এটা আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা করছি, আমাদের গানের ভক্তরা জ্যাম অ্যালবামটি পছন্দ করবে। এই অ্যালবামে দুজন উদীয়মান তারকাকে সঙ্গে পেয়েছি।’জ্যাম অ্যালবামে আছে ১২টি। গানের কথা লিখেছেন কবির বকুল, আশিক, আশরাফ বাবু, টি আই অন্তর, রানা, মাহফুজ রহমান ও রনি।পার্থ আরও জানান, এরই মধ্যে আমরা অ্যালবামের ‘জ্যাম’ গানের মিউজিক ভিডিও তৈরি করেছি।