অডিট আইন প্রণয়ন করবে সরকার: মহীউদ্দীন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর বলেন, ৪০ বছরের ইতিহাসে বারবার আইনের শাসন ব্যাহত হয়েছে। ফরমান জারি করে বাজেট দেওয়ার ফলে দেশের জনগণের আয়-ব্যয়ের হিসাব নিয়ে নানা ধরনের কারসাজি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার অডিট আইন প্রণয়ন করতে যাচ্ছে। এ ছাড়া প্রয়োজনে জনগণের অর্থের অপব্যবহারকারীদের শাস্তির জন্যও আইন প্রণয়ন করা হবে।আজ শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বেসরকারি খাতের উন্নয়নে শক্তিশালী সরকারি আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই কর্মশালার আয়োজন করে।এতে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ফারুক সোবহান বলেন, সময়মতো অবকাঠামো সুবিধা পেলে বেসরকারি খাতে ইতিবাচক পরিবর্তন হবে। তিনি আরও বলেন, অনেক সময় দেরিতে অডিট রিপোর্ট প্রকাশ হলে তার কার্যকারিতা কমে যায়, ফলে অভিযুক্তরা রেহাই পেয়ে যায়। এ সময় তিনি যুগোপযোগী অডিট আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন।আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আসিফ আলি। এতে আরও বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম ও আবুল কালাম আজাদ।