অতঃপর তাহাদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকজন পেশাজীবী নারী, একজন গৃহবধূ, একজন কৃষাণীর সঙ্গে সারা দিন ছিলেন আমাদের প্রতিনিধিরা। তাঁদের এক দিনের কর্মময় ওব্যক্তিগত জীবন প্রকাশিত হয়েছিল প্রথম আলোর ৮ মার্চের পত্রিকার আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ সংখ্যায়। আজ জানতে চাই, অতঃপর কেমন আছেন তাঁরা?পাড়ার মেয়েরা পরামর্শচায়গত ৮ মার্চ খুব ভোরে ঘুম থেকে ওঠেন আমিনুল। পত্রিকার দোকান থেকে তড়িঘড়ি করে কিনে আনেন প্রথম আলো। নারী দিবসে তাঁর স্ত্রী সাজেদাকে নিয়ে লেখা ছাপা হয়েছে। পত্রিকার পাতায় চোখ বুলিয়ে সাজেদার ছবি দেখে বড্ড ভালো লাগে তাঁর।সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন সবাই সাজেদাকে নিয়ে লেখাটা পড়েন। তাঁর কাজের তারিফ করেন। সাজেদার ছোট্ট ছেলে সাজ্জাদুল সেদিন পুরো দিনটি কাটিয়ে দেয় পত্রিকা হাতে নিয়ে। খেলাধুলা, খাওয়া, পড়াশোনা—কোনো কাজের সময়েই তার হাত থেকে নেওয়া যায় না পত্রিকাটি। মায়ের ছবি আছে তাতে। সহজ কথা তো নয়! তার কয়জন বন্ধুর ছবিই বা ছাপা হয়েছে পত্রিকায়! বুঝে অথবা না বুঝে মায়ের ছবি বন্ধুদের দেখিয়ে বেড়ায় সাজ্জাদুল। পড়ার সাধ্য থাকলে হয়তো ডাক ছেড়ে পড়েও শোনাত সবাইকে। স্বামী আর সন্তানের এমন পাগলামি ভালোই লাগে সাজেদার। তাঁদের এই ভালোবাসা সাহস বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। পাড়ার মেয়েরা তাঁর কাছে আজকাল নানা পরামর্শ চান। সুখ-দুঃখের গল্প হয় তাঁদের সঙ্গে। সাজেদা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন সবাইকে। সহকর্মীরাও আগের চেয়ে অনেক বেশি যত্নশীল। অচেনা মুখের সাজেদা এখন অনেক অপরিচিতের কাছেও চেনা। গাজীপুরের ভিয়ালোটেক্স গার্মেন্টের প্রিন্টার সুখী সাজেদার সুখের মন্ত্র জানার জন্য ভিড় করে কাছের মানুষেরা। কাউকেই ফিরিয়ে দেন না তিনি। সংসার, চাকরি আর এই কৌতূহলী মানুষগুলোকে সময় দিয়েও ক্লান্ত হন না একটুও।কিঙ্কর আহ্সানআমার মতো হতে চায়‘অপার্থিব অনুভূতি। সবার কাছ থেকে খুব সাড়া পেয়েছি। টেলিফোন, ই-মেইল বা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহকর্মী, বন্ধুরা ও পরিচিত ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। এমনও হয়েছে, পুরোনো বন্ধু, অনেক দিন যোগাযোগ ছিল না, লেখা পড়ে সে আমাকে ফোন করেছে।’ বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এফ-২৮-এর ফার্স্ট অফিসার ফারিয়েল আহমেদ। ‘আন্তর্জাতিক নারী দিবসের মতো বিশেষ দিনে আমাকে নিয়ে লেখা, এটা অনেক সম্মানের। আমার পরিবার ও আমি খুব গর্বিত। আসলে গণমাধ্যমে মেয়েদের চ্যালেঞ্জিং পেশার খবর আরও বেশি করে সামনে আসা উচিত। তাহলে অন্যরা আগ্রহী হবেন। কারও কারও মনে ভ্রান্ত ধারণা আছে, বিমানচালক হলে তিনি সংসার ঠিকমতো সামলাতে পারেন না, শুধু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকেন। আমার সারা দিন দেখে সে ধারণা পরিবর্তন হয়েছে কারও কারও। একদিকে যেমন পেশাগত চ্যালেঞ্জ, আরেক দিকে সংসার সামলানো। এর মধ্যে স্বামীকে, বন্ধুদের ও পরিবারের অন্য সদস্যদের তো সময় দেওয়া হয়। নিজের জন্যও সময় রাখতে হয়। আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এর চেয়ে ভালো লাগার আর কী হতে পারে! কর্মজীবনে চড়াই-উতরাই রয়েছে। সেসব সাহসের সঙ্গে মোকাবিলা করে নিজের যোগ্যতা প্রমাণ করেছি। একজন নারী হিসেবে তো সব সামলিয়ে আজকের অবস্থানে আসতে পেরেছি। তাহলে অন্য নারীরাও পারবেন। এখন কেউ যখন বলছে আমার মতো হতে চায়, তখন মনের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’তৌহিদা শিরোপাযেন কাজের স্বীকৃতি পেয়েছেন কোহিনুরকোহিনুর বেগম জেনেছেন, তাঁর কাজের কথা পত্রিকায় উঠেছে। এতেই তিন খুব খুশি হয়েছেন। এলাকার লোকজন এসে তাঁর খোঁজখবর নিয়েছেন। এতে তাঁর ভালো লেগেছে। গৃহস্থালির নৈমিত্তিক যে কাজ, তা একই রয়েছে। কোহিনুর বেগম জানিয়েছেন, সবাই তো যাঁর যাঁর কাজ করেন, কিন্তু তাঁর ছবি পত্রিকায় উঠেছে। এটা তাঁর ভাবতে ভালো লাগছে। তাঁর মনে হয়েছে, তাঁর কাজেরও গুরুত্ব আছে। রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের কিষানি কোহিনুর বেগমের সারা দিনের কাজ নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলোর বিশেষ সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বনকিশোর গ্রামের যুবক রফিকুল ইসলাম বলেন, একজন কিষানি সারা দিন কী করেন, তা গ্রামের কোনো মানুষকেই আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু পত্রিকার পাতায় যখন হতদরিদ্র পরিবারের একজন কিষানির সারা দিনের কাজের কথা পড়লাম, তখন তাঁর প্রতি যেন অন্য রকম একটা শ্রদ্ধা এসে গেল। রফিকুল ইসলাম বলেন, ‘পত্রিকাটি হাতে পাওয়ার পর প্রথমে ছুটে গিয়েছিলেন কোহিনুরের বাড়িতে। আপাতদৃষ্টিতে আমরা গ্রামের মানুষ কিষানিদের কাজের আলাদা মূল্যায়ন করি না। অর্থনৈতিক দিক দিয়েও পরিমাপ করি না। পত্রিকায় লেখাটি পড়ে মনে হয়েছে, এই নারীর কাজের একটি স্বীকৃতি দেওয়া হয়েছে।’ আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহীমুঠোফোনে পেলাম অসংখ্য শুভেচ্ছা‘আপু, তোমার মতো আমরা কবে হতে পারব? মেয়ে হয়েও এ ধরনের চ্যালেঞ্জিং পেশায় আসার ইচ্ছা আমাদের। তোমার সম্পর্কে পড়ে এ ইচ্ছাটা আরও দৃঢ় হয়েছে আমাদের।’ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পপি, লিজা। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নির্ভীক নারীর একটি দিন’ প্রতিবেদন প্রকাশের পর এমনইভাবে উচ্ছ্বাস প্রকাশ করে মুঠোফোনে শুভেচ্ছা জানান সাদিরা খাতুনকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্ত বিভাগের (ডিবি উত্তর) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদিরা খাতুনের একটি দিন কেমন কাটে, সে সম্পর্কে লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর পরিচিত জনেরা, শুভাকাঙ্ক্ষীরা তাঁকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। সাদিরা খাতুন বলেন, ‘ওই দিন লেখাটি প্রকাশিত হলে একসাথে প্রায় অনেক ফোন আসে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র মেয়েরা, সহপাঠী বন্ধুরা, স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তার বন্ধুরা, সহকর্মীরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই আমাকে শুভেচ্ছা জানান।’ ডাক্তার বন্ধুরা তাঁকে বলেছেন, ‘তোমাকে এত পরিশ্রম করতে হয় তা আমরা ভাবতেই পারিনি।’ ‘এত পরিশ্রমের পরও এখনো নিজের ঘর পরিচ্ছন্ন, পরিপাটি রাখতে পারো!’ মুঠোফোনে শুভেচ্ছা জানান সহপাঠী বন্ধু মলাই কুমার রায়। ২৩ এপ্রিল সিনিয়র স্কেলে পদোন্নতির পরীক্ষা দিতে গেলে সেদিনও অন্যান্য ক্যাডারের বন্ধুরা বলেছিলেন, ‘কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়াশোনাও করো, তোমার সম্পর্কে লেখাটা থেকে তা জানলাম।’ ‘চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র ডিসি হেডকোয়ার্টারের এসপি সাজ্জাদ স্যারও সেদিন মুঠোফোনে শুভেচ্ছা জানান।’নাঈমা আমিনউৎসাহের উৎস ফারজানাযাঁকে নিয়ে এই প্রতিবেদন লেখা, সেই ফারজানা শিমু গত সপ্তাহ থেকে ভীষণ অসুস্থ। ‘কেয়ার বাংলাদেশ’-এ গাড়িচালনা পেশায় নিয়োজিত আছেন। শিমুকে নিয়ে গত প্রতিবেদন লেখার সময় তিনি জানিয়েছিলেন, তাঁর আশা, তাঁর কথা জেনে, তাঁকে দেখে আরেকটা মেয়েও এগিয়ে আসতে পারে গাড়ি চালনা পেশায়, বদলাতে পারে নারী-পুরুষের পেশা-সম্পর্কিত অনেকের সনাতন ধ্যানধারণা। প্রকাশিত প্রতিবেদন তাঁর এ আশা পূরণে কতটুকু সক্ষম হলো, সে বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হলো না তিনি অসুস্থ থাকার কারণে। কথা হলো তাঁর স্বামী ব্যবসায়ী রবিউল শেখের সঙ্গে। বললেন, ‘বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, দেশের বাড়ি থেকে সবাই সেদিন কাগজে ছবি আর লেখা দেখে ফোন করেছে আমাদের। সবাই খুব উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছে শিমুকে। লেখা বের হওয়ার দিন তো সেই সাতসকালেই আমার বন্ধুর ফোন, “কিরে, কাগজে ছবি দেখি তোর আর ভাবির? কী করেছিস তোরা?” আমিও মজা করে বলেছি, কাগজে লেখা হতে পারে, এমন ভালো কিছু নিশ্চয়ই করেছি। এই সম্মানটুকু শিমুর জন্য পাওয়া। শিমুর পেশার প্রতি সমর্থন আর সম্মান আমার সব সময়ই ছিল।’কেয়ার বাংলাদেশের ট্রান্সপোর্ট সার্ভিসেস ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট সাপোর্ট ম্যানেজার শাহ ওবায়দুর রহমান বলেন, ‘শিমুর লেখা ছাপা হওয়ার দিন আমাদের দপ্তরে ভারি মজা হয়েছিল! সবাই দেখি সেদিন শিমুকে চমকে দেবেন বলে তাঁকে নিয়ে লেখা পেপার-কাটিং নিয়ে হাজির। সবাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এখানকার পুরুষ চালকেরা শিমুকে আরও উৎসাহিত করেছেন।’ তিনি আরও বললেন, ‘এতে আমাদের অন্য নারী ড্রাইভাররাও আগের চেয়ে দ্বিগুণ উৎসাহ পাচ্ছে, লক্ষ করছি। আরও নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনে আগ্রহী হয়েছে। এমনকি তাঁদের পেশার প্রতি তাঁদের স্বামী ও পরিবারের সমর্থন বেড়েছে। আগে নারী ড্রাইভারদের যেটুকু জড়তা ছিল, শিমুর কথা প্রকাশিত হওয়ার পর তাও তাদের কেটে গেছে।’ফারাহ শাম্মানতুন বাসা পাবেনগত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সহকারী ট্রেনচালক সালমার সারা দিন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সালমার সকাল থেকে দুপুর পর্যন্ত চাকরিজীবন, তারপর তাঁর অবসর সময়টুকুর বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সালমার সহকর্মীরা বেশ খুশিই হয়েছিলেন। ৮ মার্চের সেই বিশেষ সংখ্যায় সালমার ছবি দেখে সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানান। সালমা জানিয়েছেন, সেদিনের আবহটাই ছিল অন্য রকম।সালমা জীর্ণদশা ব্রিটিশ আমলের একটি কোয়ার্টারে বাস করেন। জানালেন, আগামী মাস থেকেই কর্তৃপক্ষ একটি ভালো বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে একটি ভালো বাসা দিয়েছে। আমি বেশ খুশি। আগামী মে মাসে আশা করছি সেই নতুন কোয়ার্টারে থাকব। আমি আমার চাকরিজীবনটাও উপভোগ করছি। প্রতিদিন কমলাপুরে ট্রেন আসে। ইঞ্জিন আসে লোকো শেডে। কর্তব্যরত কর্মকর্তারা যে কাজ দিচ্ছেন, সে কাজই করছি। কখনো ইঞ্জিন ঘুরিয়ে দিচ্ছি আবার কখনো অন্য কাজ করছি। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি।’রেলওয়ের চাকরির পাশাপাশি সালমা এখন আইন বিষয়ে পড়াশোনা করছেন। এলএলবি পরীক্ষায় পাস করে সনদ পাওয়ার প্রত্যাশা যেমন আছে, তেমন চাকরিটা করার ইচ্ছাও পোষণ করলেন। ‘সরকারি চাকরি, তার ওপর আবার ইঞ্জিন চালনার কাজ, বেশ রোমাঞ্চিতই বলতে পারেন।’কামরুজ্জামানব্যস্ততা সত্ত্বেও স্বামী সময় দেনসকালটি শুরুই হয়েছে অভিনন্দন পাওয়ার মধ্য দিয়ে। প্রথম ফোনটি আসে সকাল আটটায় আমার ফুফাতো বোনের কাছ থেকে। এরপর সারা দিনই দেশের ভেতরে এবং দেশের বাইরে অবস্থিত পরিচিতজনদের কাছ থেকে প্রচুর শুভকামনা পেয়েছি। এত দিন ধরে যারা আমাকে চিনত তাদের কাছ থেকে পেয়েছি ভিন্ন দৃষ্টিভঙ্গি। লেখাটি পড়ে একজন গৃহবধূর কষ্ট, তাঁর পরিশ্রমের প্রতি সহানুভূতি দেখিয়েছেন সবাই। চাকরি করেন, এমন অনেক পরিচিত নারী আমাকে বলেছেন, ‘আমরা চাকরি করি ঠিকই। কিন্তু তোমার কষ্ট অন্য রকম। একজন মায়ের ভূমিকার পাশাপাশি সারাক্ষণ একজন গৃহকর্মীর ভূমিকায়ও থাকতে হচ্ছে তোমাকে। এত দিন গৃহবধূদের বিষয়ে একটা নেতিবাচক ধারণা আছে। এ লেখাটি পড়ে অনেক পুরুষ সহকর্মীর সে ধারণাটি কিছুটা দূর হয়েছে।’সবচেয়ে ইতিবাচক প্রতিক্রিয়াটি পেয়েছি আমার স্বামীর (নাজমুল হাসান) কাছ থেকে। ব্যবসার কারণে তিনি আমাকে ও মেয়েকে চাইলেও খুব একটা সময় দিতে পারতেন না। এখন শত ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করেন। পরিবারের সঙ্গে যতটুকু সম্ভব কাটিয়ে যান। মেয়েকে (লুবায়না হাসান) স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা এবং পড়ালেখায় সাহায্য করেন অনেক। রয়া মুনতাসীরহায় রে জীবন!রিফাত আরা শাহানারোজীনা মুস্তারীন টুশির মা দিন আসে, দিন যায়। ৮ এপ্রিল যে কৃষ্ণচূড়া কন্যার জন্ম, ২৭ এপ্রিল ২০০২ তার পৃথিবীপৃষ্ঠে শেষ দিন। আজ অনেকেই হয়তো তাকে চেনে না। প্রথম আলোকে ঘিরে অনেক স্বপ্ন নিয়ে যে চোখ নতুন স্বপ্ন দেখত তার নাম ‘রোজীনা মুস্তারীন টুশি’। ‘নকশা’ আর ‘আনন্দ’ পাতায় যে দুহাতে লিখত। তার প্রাণই ছিল প্রথম আলো। পত্রিকাকে আমিও খুব ভালোবাসি। স্কুলজীবন থেকেই দেশবাংলা পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছি। চাঁদের হাট, কচিকাঁচার পাতায় লিখতাম—ছবি তুলে পাঠাতাম। আমার দুটো মেয়েকেই আমি পত্রিকা অফিসে (ধানমন্ডি) নিয়ে যেতাম। ওরাই কম্পিউটারে প্রুফ দেখত। টুশি তখন চতুর্থ শ্রেণীতে পড়ে। আর শামা ষষ্ঠ শ্রেণীতে। খুব ছোটবেলা থেকেই বানানে ওরা ভালো। সেই টুশি যে একটু বড় হয়ে পত্রিকার কাজকে এমনভাবে ভালোবাসতে যাবে, ভাবিনি। প্রথমে দৈনিক ভোরের কাগজ, এরপর দৈনিক প্রথম আলো। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক ছিল বিষয়। সেই মেয়ে স্বপ্ন দেখত পত্রিকার সম্পাদক হবে। আনন্দর পাতা ওর প্রাণ ছিল। সেই টুশি রেলিংয়ে বসতে গিয়ে পিছলে পড়ে গিয়েছিল। ওই তার শেষ পৃথিবী ছুঁয়ে স্বপ্ন দেখা। পরদিন আমার বাবাও মারা গেলেন। ২৭ এপ্রিল টুশি এবং ২৮ এপ্রিল আমার বাবা অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ মো. আবদুুর রউফ। আগে মনে হতো, বাবা মারা গেলে আমি কী করে থাকব। অথচ স্রষ্টা যখন পাশাপাশি দুটি প্রাণ নিয়ে গেলেন—আমাদের কারও কিছুই বলার থাকল না। এ রকমই জীবন মানুষের।