অতঃপর পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জান্নাত এক্সপ্রেস নামে একটি নাটকের শুটিং হচ্ছে কমলাপুর রেলস্টেশনে। দৃশ্যটি হলো, বিয়ের আসর থেকে কাউকে কিছু না বলে চলে এসেছে মেয়েটি। উদ্দেশ্য নিজের পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে। এরপর নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে মেয়েটি এসেছে কমলাপুর রেলস্টেশনে, আন্তনগর কোনো একটি ট্রেনে তারা উঠবে। কিন্তু ততক্ষণে নাটকের দুই অভিনয়শিল্পী সজল আর মমকে ঘিরে বড় আকারের ভিড় জমে যায়। শেষে শুটিং অসমাপ্ত রেখেই ভিড় ঠেলে দ্রুত রেলস্টেশন ত্যাগ করেন তাঁরা। মমর ভাষায়, ‘বলতে পারেন পালিয়ে এসেছি। সেদিন কী যে দৌড় দিয়েছি, বলে বোঝাতে পারব না। আর পেছন পেছন ছুটছে ছোট-বড় অনেকে। সেখানে যেকোনো দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক ছিল না।’মম জানালেন, এরই মধ্যে কবি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। আজ প্রচারিত হবে নাটকটি। শিগগিরই শুরু করছেন এজাজ মুন্নার নতুন ধারাবাহিক আসীন। এখানে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।