অতি আবেদনময়ী হলে চাকরি যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট এক মামলার আদেশে গতকাল শুক্রবার বলেছেন, রাজ্যের কোনো প্রতিষ্ঠানে কর্মরত নারীকর্মী যদি অতি আবেদনময়ী হন, তবে মালিক তাকে ছাঁটাই করলে তা বেআইনি হবে না। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরেরও বেশি সময় ধরে ডেন্টিস্ট জেমস নাইটের সহকারী হিসেবে কাজ করছিলেন মেলিসা নেলসন। দুজনের সম্পর্ক পরিবারে অশান্তির কারণ হয়ে ওঠার অভিযোগ এনে ২০১০ সালের শুরুর দিকে নেলসনকে চাকরিচ্যুত করেন নাইট।নাইটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান নেলসন। মামলার অভিযোগ তিনি বলেন, কর্মক্ষেত্রে তিনি ভুল কিছু করেননি। নাইটকে একজন বন্ধু ও পিতৃতুল্য মনে করেন তিনি। নারী না হলে তাঁকে চাকরিচ্যুত করা হতো না।দুজনের সাক্ষ্যে দেখা যায়, নাইটের সঙ্গে নেলসনের প্রণয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। নাইট বলেন, বিভিন্ন উপলক্ষে নেলসন আঁটসাঁট ও নজর কাড়ার মতো পোশাক পরতেন। এ ব্যাপারে তিনি আপত্তিও জানিয়েছেন। ২০০৯ সালে কিছু সময়ের জন্য দুজনের মধ্যে লিখিত বার্তার লেনদেন হতো। অধিকাংশই বার্তাই ছিল কাজ-সংক্রান্ত। তবে বাকিগুলো ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। এ সময় নাইট অতিমাত্রায় ইঙ্গিতপূর্ণ একটি বার্তা নেলসনকে পাঠিয়ে ছিলেন। তবে নেলসন কখনোই ওই বার্তার উত্তর দেননি। ২০০৯ সালের শেষের দিকে নাইটের স্ত্রী ওই ইঙ্গিতপূর্ণ বার্তা দেখতে পান। তিনি তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কের জন্য নেলসনকে হুমকি হিসেবে বিবেচনা করেন। নেলসনকে চাকরিচ্যুতি করার জন্য তিনি তাঁর স্বামীর ওপর চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের শুরুর দিকে নেলসনকে চাকরিচ্যুত করেন নাইট।নেলসনের অভিযোগের জবাবে আদালতে নাইট দাবি করেন, লৈঙ্গিক কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়নি। বরং তাঁদের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছে, তা পরিবারের জন্য হুমকি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।শুনানি শেষে আদালতের সাত বিচারপতি তাঁদের আদেশ বলেন, এই মামলায় যে প্রশ্নটি সামনে চলে এসেছে, তা হলো—কোনো নারীকর্মী প্রণয়ের সম্পর্কে না জড়ালেও যদি মালিক মনে করেন, তাঁর কর্মীর আকর্ষণ অপ্রতিরোধ্য, তবে তাঁকে চাকরিচ্যুত করা আইনসিদ্ধ হবে কি না।আদালত সর্বসম্মতভাবে বলেন, মালিক যদি তাঁর কর্মীকে অধিক আবেদনময়ী মনে করেন, তবে তিনি ওই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর এ ধরনের পদক্ষেপ বৈষম্যের অপরাধে বেআইনি হবে না। তাই ওই ডেন্টিস্ট তাঁর নারী কর্মীকে চাকরিচ্যুত করে রাজ্যের নাগরিক অধিকার ভঙ্গ করেননি।