অতি সুদর্শন হওয়ার দোষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি সুদর্শন’ হওয়ায় সৌদি আরব ছাড়তে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের তিন ব্যক্তিকে। তাঁদের এই অতি সৌন্দর্য নারীদের আকৃষ্ট করতে পারে বলে আশঙ্কা করে এ ব্যবস্থা নেয় সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ।আরবিভাষী ‘ইলাফ’ পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়, গত রোববার রিয়াদে ‘জেনাদরিবাহ হেরিটেজ অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’ শীর্ষক উত্সবের অনুষ্ঠান চলছিল। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বসার স্থানে সংযুক্ত আরব আমিরাতের এই তিন প্রতিনিধি বসেছিলেন। তিনজনের কোনো ভুলত্রুটি না থাকলেও সৌদি পুলিশ তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যায়।উত্সবের একজন কর্মকর্তার বরাত দিয়ে ‘নিউইয়র্ক পোস্ট’-এর খবরে বলা হয়, ওই তিন ব্যক্তি অত্যন্ত সুদর্শন হওয়ায় সেখান থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়। কমিশনের সদস্যরা ভয় পাচ্ছিলেন যে, পাছে স্থানীয় নারীরা তাঁদের দিকে ঝুঁকে পড়েন!পরে ওই তিন ব্যক্তিকে তাঁদের দেশে ফেরত পাঠায় সৌদি কর্তৃপক্ষ।