অতিথি পাখিসহ দুই বিক্রেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রাম থেকে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ২৭টি অতিথি পাখিসহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাঁদের আটক করে।বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ইয়াছির নেওয়াজ জানান, গোপন খবরের ভিত্তিতে ১৪টি ডংকুর ও ১৩টি কালকুট পাখিসহ বিল্লাল শেখ (৪৫) ও ওহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকা থেকে অতিথি পাখি সংগ্রহ করে বস্তায় ভরে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।