অতিরিক্ত কাজে হূদরোগের ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দষ্টি সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করলে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৮০ ভাগ। সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে এ তথ্য।গবেষকেরা বলেন, দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে অনেক কর্মীই হূদযনে্ত্রর ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া বা মসি্তষ্কে রক্তক্ষরণের শিকার হতে পারেন। তঁারা ১৯৫৮ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে ২২ হাজার মানুষের ওপর করা ১২টি গবেষণা বিশে্লষণ করে এ আশঙ্কার কথা জানান।ফিনিশ ইনস্টিটিউট অব অকুপেশনাল হেলথের বিজ্ঞানীদের বিশে্লষণে দেখা যায়, দিনে আট ঘণ্টার বেশি কাজ করলে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৮০ শতাংশ বাড়ে। গবেষকদের মতে, কেবল কর্মীদের সাধারণভাবে কর্মঘণ্টার হিসাব জিজ্ঞেস করে এক রকম ফলাফল পাওয়া যায়। আর কর্মঘণ্টা বিশদভাবে পর্যবেক্ষণ করলে পাওয়া যায় ভিন্ন চিত্র। প্রথম ক্ষেত্রে দেখা যায়, হূদরোগের ঝুঁকিতে থাকা কর্মীর সংখ্যা অনেক বেশি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায়, হূদরোগের ঝুঁকি ৪০ শতাংশের কাছাকাছি।গবেষক দলের প্রধান ড. মারিয়ানা ভার্টানেন বলেন, দীর্ঘদিন ধরে কাজের চাপের কারণে কর্মীদের হূদরোগের ঝুঁকি বাড়তে পারে। পর্যাপ্ত সময় নিয়ে অবসর না কাটানো, স্বল্পাহারের অভ্যাস ও ব্যায়ামের অভাবের কারণেও হূদরোগ হতে পারে।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গবেষকদের একই দলটি ২০০৯ সালে বিভিন্ন পেশার কর্মীদের নিয়ে একটি গবেষণা করেছিল। ওই সময়ে তারা দেখিয়েছিল, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করলে স্মৃতিভ্রম সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। ধূমপানের কারণেও একই সমস্যা দেখা দিতে পারে।গবেষকদের মতে, মধ্যবয়সী কর্মীদের মধ্যে যঁারা সপ্তাহে ৫৫ ঘণ্টা বা এর বেশি কাজ করেন, তঁারা ৪০ ঘণ্টা কর্মস্থলে থাকা কর্মীদের চেয়ে বেশিমাত্রায় হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তঁাদের মতে, ইউরোপে সপ্তাহে সবচেয়ে বেশি সময় প্রায় ৪৩ ঘণ্টা কাজ করেন যুক্তরাজ্যের কর্মীরা। বিপরীতে জার্মানিতে সাপ্তাহিক ৪২ ঘণ্টা ও ডেনমার্কে প্রায় ৪০ ঘণ্টা কাজ করেন তঁারা।যুক্তরাজ্যে কোনো রকম অর্থ ছাড়াই প্রতিবছর ৫০ লাখের বেশি মানুষ অতিরিক্ত সময়ে কাজ করে। এ ধরনের কাজে কর্মীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে।