অতিরিক্ত প্যারাসিটামল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, দিনের পর দিন সামান্য বেশি পরিমাণে প্যারাসিটামল গ্রহণ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকেরা ছয় বছর ধরে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১৬১টি ‘পর্যায়ক্রমিক অতিরিক্ত মাত্রায়’ প্যারাসিটামল গ্রহণের ঘটনা পর্যবেক্ষণ করে দেখেছেন।যেসব রোগী মারাত্মক ব্যথার জন্য প্যারাসিটামল বড়ি গ্রহণ করেন, তাঁরা হয়তো বুঝতে পারেন না যে তাঁরা অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ করছেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণের লক্ষণ কিংবা যকৃতের ক্ষতিও হয়তো তাঁরা বুঝতে পারেন না।গবেষকেরা ‘ব্রিটিশ জার্নাল অব ক্লিনিক্যাল ফার্মাকোলজি’কে বলেন, এমনকি জীবন-সংশয়ী অবস্থাও খুবই সহজেই চিকিত্সক ও রোগীদের চোখ এড়িয়ে যেতে পারে।গবেষণায় দেখা যায়, যাঁরা একবারে বেশি মাত্রায় প্যারাসিটামল খান, তাঁদের চেয়ে যাঁরা নিয়মিতভাবে কিছুটা বেশি মাত্রায় প্যারাসিটামল গ্রহণ করেন, তাঁদের ক্ষতির ঝুঁকি বেশি।প্যারাসিটামল-জনিত যকৃতের ক্ষতি নিয়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের স্কটিশ লিবার ট্রান্সপ্লান্টেশন ইউনিটে ভর্তি হয়েছেন, এ ধরনের ৬৬৩ জন রোগীর নথিপত্র পর্যালোচনা করে দেখেছেন গবেষক ড. কেনেথ সিম্পসন ও তাঁর সহকর্মীরা।যে ১৬১ জন রোগী নিয়মিতভাবে কিছুটা বেশি পরিমাণে প্যারাসিটামল খেয়েছেন, তাঁদের যকৃত্ ও মস্তিষ্কের সমস্যা হওয়ার আশঙ্কা ছিল বেশি। তাঁদের কিডনি ডায়ালাইসিস ও শ্বাস-প্রশ্বাসে সহায়তা দেওয়ার প্রয়োজন হয়।রয়েল ফার্মাসিউটিক্যাল সোসাইটির অধ্যাপক রজার নাগস বলেন, লোকজনের সতর্কবাণী শোনা উচিত। তিনি বলেন, এমন যদি হয়, কারও ব্যথা হচ্ছে এবং প্যারাসিটামল তাঁকে সাহায্য করতে পারছে না। এ সময় একটি ‘টপ আপ’ ডোজ কাজে লাগতে পারে—এটা না ভেবে তাঁদের ব্যথা নিরাময়ের বিকল্পের জন্য ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। কিংবা এমন কারও কাছে যাওয়া উচিত, যিনি ব্যথার কারণ সম্পর্কে সহায়তা করতে পারবেন।রজার নাগস বলেন, ‘বার্তাটি একেবারেই পরিষ্কার। যদি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি প্যারাসিটামল গ্রহণ করেন, আপনি ব্যথা নিয়ন্ত্রণের উন্নতি করতে পারবেন না। বরং ধরে নিতে হবে, আপনি হয়তো স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছেন।’ বিবিসি।