অতিরিক্ত ভর্তি ফি আদায় করলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত ভর্তি ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের চিত্র তুলে ধরে বলেন, মোটামুটিভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই পাঠানো ও বিলি করা হয়েছে। কিন্তু ভর্তি, বিভাগ নির্ধারণসহ কিছু বাস্তব কারণে কেউ কেউ হয়তো বই পায়নি। তবে আগামী সাত দিনের মধ্যে সবাই বই পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।মন্ত্রী বলেন, বই বিতরণে সংশ্লিষ্ট কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে আপনারা বাজার থেকে বই কিনবেন না। আপনাদের সন্তানদের বই স্কুলে মজুদ আছে। স্কুলে গেলেই বই পাওয়া যাবে।’এসব বই বিতরণে কোনো সমস্যা হচ্ছে কি না, তা দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (মাধ্যমিক) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদারক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।মণিপুর উচ্চবিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভির সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় ওই স্কুলে একটি তদন্ত দল পাঠানো হবে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।