অতিরিক্ত ভাড়া নেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বাসমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবির। আজ শনিবার সকালে গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাত্রীদের যে দুর্ভোগ হয়, তা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ ধীরে ধীরে কমানোর চেষ্টা চলছে।