অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন তিন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সৈয়দ শাহজামান রাজ এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতির কথা জানানো হয়। এই তিন পুলিশ কর্মকর্তা এত দিন একই পদে চলতি দায়িত্বে ছিলেন।