অতিরিক্ত যাত্রী বহন করায় জাহাজের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ধারণক্ষমতার বেশি পর্যটক বহন করায় ওই জাহাজের কর্তৃপক্ষের কাছ থেকে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন প্রথম আলো ডটকমকে জানান, উপজেলার দমদমিয়া জেটি ঘাটে সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী ছয়টি জাহাজে অভিযান চালানো হয়। এলসিটি কাজলে ধারণক্ষমতার বেশি পর্যটক থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গত শনিবার একই অভিযোগে জাহাজ এলসিটি কুতুবদিয়া ও এমভি ফারহান থেকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।