অতীত রেকর্ড ভেঙে ব্যয় প্রায় ২০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। ২ নভেম্বরের এ নির্বাচন উপলক্ষে দেশটিতে চলছে জোর প্রচার। সেসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তহবিল সংগ্রহ এবং তা ব্যয়ের প্রতিযোগিতা। অতীতের সব রেকর্ড ভেঙে দেশটির মধ্যবর্তী নির্বাচনে এ পর্যন্ত খরচের অঙ্ক প্রায় ২০০ ডলারের কোটির কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পাবলিক ক্যাম্পেইন অ্যাকশন ফান্ড নামের একটি সংস্থা তাদের নিরপেক্ষ পর্যবেক্ষণ থেকে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রতিটি আসনে প্রায় ৪০ লাখ ডলার করে খরচ হয়েছে।সংস্থাটি বলছে, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ কোটি ৮০ লাখ ডলার তহবিল সংগ্রহ করা হয়েছিল এবং ব্যয় করা হয়েছিল ৯৩ কোটি ৮০ লাখ ডলার। এদিকে রিপাবলিকান প্রার্থীকে ঠেকাতে বিল ক্লিনটন এখন ইলিনয় অঙ্গরাজ্য সফর করছেন। যুক্তরাষ্ট্রের সর্বত্র গুজব উঠেছে, মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষে ক্ষমতাসীন ডেমোক্রেটিকদের ব্যাপক ভরাডুবি হতে পারে।—বিবিসি