অথঃ অর্থ সমাচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৫ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রাইজমানি পেয়েছিল কত? মাত্র চার হাজার ব্রিটিশ পাউন্ড। এখনকার বিনিময় হার অনুযায়ী ৬ হাজার ৪০০ মার্কিন ডলার। এবার চ্যাম্পিয়ন দল কত পাবে? ৩০ লাখ মার্কিন ডলার! রানার্সআপরা পাবে ১৫ লাখ, সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে সাড়ে সাত লাখ ডলার করে। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চার দলের প্রতিটি পাবে আড়াই লাখ ডলার। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে জয়ী দল ম্যাচ ফি হিসেবে পাবে ৩০ হাজার ডলার। সব মিলে এবার বিশ্বকাপের প্রাইজমানি ৮০ লাখ ডলারেরও বেশি। গতবারের তুলনায় দ্বিগুণ। এএফপি।