অদম্য চট্টগ্রামের সমাপনী অনুষ্ঠানের স্থান পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আয়োজনে অদম্য চট্টগ্রাম উত্সবের সমাপনী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার এই সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল চিটাগং ক্লাবে। এর পরিবর্তে অনুষ্ঠানটি হবে এস এস খালেদ রোডে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। অনুষ্ঠানের স্থান পরিবর্তনের জন্য ডেইলি স্টার কর্তৃপক্ষ অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেছে।অনুষ্ঠানের সময়সূচিসহ অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে। গতকাল সোমবার এ কথা জানানো হয়।