অদল বদল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছিলেন একজন। কিন্তু প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিলেন অন্যজন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএ ভর্তি পরীক্ষা হয়। বিকেল তিনটায় শান্তনু সরকার নামে পরীক্ষা দিতে আসেন বাদল অধিকারী। প্রবেশপত্রে নিজের ছবি সেঁটে দিলেও শিক্ষকদের কাছে থাকা পরীক্ষার্থীর তালিকায় ছবি ছিল শান্তনুর। প্রক্টরিয়াল টিম প্রথমে বাদলকে এবং পরীক্ষা শেষে বাদলের মুঠোফোনে ডেকে এনে শান্তনুকেও পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক